আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজো চলাকালীন শহর কলকাতার নিরাপত্তা ব্যবস্থাকে আঁটোসাঁটো করতে ৩১ হাজার বাহিনী মোতায়েন করবে কলকাতা পুলিশ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ।
এছাড়াও, রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে বিশেষ নজরদারি চালানো হবে পুলিশের তরফে। মঙ্গলবার সকালে দুর্গাপুজোর ম্যাপ উন্মোচন করেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, প্রতিবছরই এই ম্যাদপ তৈরি করা হয়। এই বছরে এক লক্ষ বাচ্চাদের জন্যন ব্যারজ তৈরি করা হয়েছে।
হারিয়ে গেলে দ্রুত যাতে খুঁজে পাওয়া সম্ভব হয় সে কারণেই এই উদ্যোগ বলে জানিয়েছেন কমিশনার অজয় নন্দ। দুর্গাপুজোর আগে সমস্ত পুলিশকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
পুজো চলাকালীন শহরকে কার্যত দুর্গে পরিণত করতে চলেছে কলকাতা পুলিশ। অশান্তি বা কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় ৩২ হাজার বাহিনী মোতায়েন করার কথা জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।
তার মধ্যে ৬০০০ সিভিক ভলান্টিয়ার এবং হোমগার্ড রয়েছে। বাকি কনস্টেবল, পুলিশ আধিকারিক এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশকর্তা রয়েছেন। ১৪টি জায়গায় অ্যা ম্বুলেন্স রাখা থাকবে।
১১২ এবং ১০০ নম্বর সর্বক্ষণ চালু থাকবে। কোনও দর্শনার্থীর অসুস্থ হয়ে পড়ার খবর সামনে এলে এই ১৪টি জায়গার মধ্যে থেকে অ্যাকম্বুলেন্স নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
দুর্গাপুজোর আবহে শহরে ভিড় বাড়লে ট্রাফিক চলাচলে সমস্যাা হয়। পুলিশ কমিশনার বলেন, ‘বিভিন্ন ট্রাফিক ব্যবস্থাকে আলাদা করে এই নিয়ন্ত্রণ করতে হয়। অনেক জায়গায় ব্যাপরিকেড থাকে। দর্শনার্থীদের একটা গতি থাকে। একটা চক্র হিসেবে তা ধরা হয়। তাতে যদি বিঘ্ন ঘটে তা হলে অসুবিধা হয়। তাই এই গাইডম্যাপ তৈরি করা হয়েছে।’
https://youtu.be/JwFdq_tA9cE?si=43ndm4yXsNrwpJaQ
সিপি-র বক্তব্য, ‘নিউটাউন, সল্টলেকে বর্তমানে চাপ বেড়েছে। মা ফ্লাইওভারেও চাপ পড়ে।’ জানা গিয়েছে, গত কয়েক মাসের ট্রাফিক চলাচলের তথ্যম বিশ্লেষণ করে এমনটাই জানতে পেরেছে কলকাতা পুলিশ। গাড়ি খারাপের ক্ষেত্রে ব্রেক ভ্যা নগুলিকেও তৈরি রাখা হবে। সাধারণ মানুষকে ট্রাফিক সিগন্যাল মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে।
