বগুড়ায় হারানো ৭১টি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম সেল।
বুধবার (১৪ অক্টোবর) উদ্ধার করা এসব মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
৪ এপিবিএন বগুড়া কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন ব্র্যান্ডের ৭১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে সাইবার ক্রাইম সেল। উদ্ধার করা ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩ হাজার ৬৮৬ টাকা। এ ছাড়া বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার দুটি ঘটনায় হাতিয়ে নেওয়া ১৩ হাজার ৫০০ টাকাও উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ এপিবিএন বগুড়ার অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. শহীদ আবু সরোয়ার, সহ-অধিনায়ক ও পুলিশ সুপার মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাসসহ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
৪ এপিবিএন বগুড়ার অধিনায়ক মো. শহীদ আবু সরোয়ার জানান, মোবাইল ফোন ও টাকা উদ্ধারের পাশাপাশি সেপ্টেম্বর মাসে সাইবার ক্রাইম সেল বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছে। এর মধ্যে এক নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সহায়তা এবং হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইমো অ্যাকাউন্ট হ্যাকিং এবং সাইবার বুলিংয়ের বিভিন্ন অভিযোগের সমাধান উল্লেখযোগ্য।
এল.বি/কেএইচকে
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
