আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে মঙ্গলবার ডোমার উপজেলার ৫ নং বামুনিয়া ইউনিয়নের ১০টি দুর্গাপূজা মন্ডবে উপহার হিসাবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
নীলফামারী জেলার বিএপি’র অভিভাবক ইঞ্জিঃ শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর সহধর্মিণী তামান্না ইয়াসমিনের পক্ষ থেকে প্রদত্ত এই উপহার সমূহ ইলিয়াছুর রহমানের মাধ্যমে পূজামন্ডবগুলোর প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ডোমার উপজেলা শাখার আহ্বায়ক বাবু বসন্ত কুমার রায়, বামুনিয়া ইউনিয়ন কল্যাণ ফ্রন্টের সভাপতি ও ডোমার উপজেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব বাবু গৌরাঙ্গ চন্দ্র রায়, ডোমার উপজেলা কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান বাবু মনোরঞ্জন রায়, পূজা ফ্রন্টের নীলফামারী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বাবু বিপুল সাহা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ শারদীয় দুর্গোৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধনকে সুদীর্ঘ করবে এমনটাই প্রত্যাশা সনাতনী নেতারা।

