শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ও সপ্তাহিক ছুটিসহ টানা ৮ দিন বন্ধ থাকার পর, আগামীকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রফতানি শুরু হতে যাচ্ছে। আমদারি রফতানি শুরু হলে বন্দর এলাকায় কর্মচঞ্চলতা ফিরে আসতে শুরু করবে।
আমদানি রফতানি সিদ্ধান্ত অনুযায়ী ৮ দিন বন্ধ থাকার পরে আগামীকাল শনিবার সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। আমদানি রপ্তানি শুরু হওয়ায় বন্দরে লিভার শ্রমিকদের কর্মচঞ্চলতা বাড়বে।
আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকার পর, আগাকাল শনিবার সকাল থেকে আবারো দুই দেশে মাঝে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
