ভোলা সদর উপজেলায় নিজ বসতঘর থেক নাগর সিকদার (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চানকাজি বাড়িতে এ ঘটনা ঘটে।
তিনি ওই বাড়ির মফিজল শিকদারের ছেলে, এছাড়া তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান,নাগর সিকদার আগে গ্রামে কৃষি কাজ করতেন। পরে স্ত্রীর সাথে ঢাকায় গিয়ে বসবাস করতেন এবং সেখানেই দিনমজুরির কাজ করতেন। গত কয়েক দিন আগে তিনি গ্রামের বাড়ি আসেন। শুক্রবার সন্ধ্যার দিকে বসতঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে তাদের চিৎকার দিলে তার পরিবার ও আশেপাশের মানুষ এগিয়ে এসে পুলিশকে খবর দেন।
এ বিষয়ে ভোলা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় অন্যান্য আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
মো.খাইরুল ইসলাম/ এনটি
