
শ্রীনগরে জাল টাকা ছাপানোর সরঞ্জাম ও টাকাসহ যুবক গ্রেপ্তার
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে জাল টাকা ও নকল টাকা ছাপানোর সরঞ্জাম সহ এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রবিবার রাত আনুঃ ১০টায় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্সসহ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে, শ্রীনগর থানাধীন ভাগ্যকুল মান্দ্রা ৮ নং ওয়ার্ডের মজিবুর রহমানের পশ্চিম একতালা বিল্ডিং এর উত্তর পাশের রুম হতে নকল টাকা ছাপানো অবস্থায় মোঃ শ্রাবন হোসেন (২০) গ্রেপ্তার করা হয়। এসময় তার তৈরিকৃত ২০০ টাকা নোটের মোট ২ লাখ জাল নকল টাকা, ১টি ল্যাপটপ, ১টি কালার প্রিন্টার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শ্রাবণ উপজেলার ভাগ্যকূল মান্দ্রা গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
উল্লেখ্য যে, মোঃ শ্রাবন আগে থেকেই নির্দিষ্ট কিছু টাকার বিনিময় নকল টাকা বানিয়ে ঢাকায় পৌঁছে দিতেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত পৌনে ১০টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নি:) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শ্রীনগর থানাধীন ভাগ্যকুল মান্দ্রা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে একটি একতলা বিল্ডিংয়ের কক্ষে নকল টাকা ছাপানো অবস্থায় ঐ এলাকার শ্রাবনকে গ্রেপ্তার করা হয়।
