সাজেকে অবরোধকারীদের ওপর হামলা, লাঠিপেটা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলার সড়ক অবরোধ চলছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে। ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ এ কর্মসূচির ডাক দিয়েছে।
অবরোধের কারণে খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রামসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে।
এলাকাবাসী জানান, সকালে দক্ষিণ খবরপড়িয়া এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টায়ার সরিয়ে নেন।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজ আলী খান জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা সড়কে টহল দিচ্ছেন।
যে আই
