জয়,রাজশাহী ব্যুরো:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী আগমন এবং আগামীকালের জনসভা সফল করার লক্ষ্যে ছাত্রনেতা সুইটের নেতৃত্বে স্বাগত মিছিল করেছে রাজশাহী জেলা ছাত্রদল।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মহানগরীর সিটি কলেজের সামনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জনসভার নির্ধারিত স্থান মাদ্রাসা ময়দানে গিয়ে শেষ হয়।
মিছিল শুরুর আগে রাজশাহী জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। এ সময় তাঁদের স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। প্রতিটি মিছিল থেকে ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেওয়া হয়।
পরে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল স্বাগত মিছিল নিয়ে মাদ্রাসা ময়দানের উদ্দেশে রওনা হন ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে পৌঁছালে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ তাঁদের স্বাগত জানান এবং উৎসাহ জোগান।
মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুস সবুর বুলেট, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুল ইসলাম বকুল, জেলা ছাত্রদলের সদস্য ও পুঠিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসেম আলী, দুর্গাপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব এস এম শাকিব হাসান, চারঘাট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুর্জয় আহমেদ শান্ত, রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জামিল, বানেশ্বর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সাকলাইন মোস্তাক রাজন, ধোগরাকুল কলেজ ছাত্রদলের সভাপতি মুন্না ইসলাম আগুন, তাহেরপুর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আসিফ মাহমুদ এবং দুর্গাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন কাফিসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ জাতীয় আরো খবর..
