স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা শুরু হয়।
নির্বাচন কমিশনের প্রাথমিক পরিকল্পনায় পরীক্ষার ফাঁকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপের ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপের ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপের আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ২২ এপ্রিল এবং সপ্তম ধাপের ২৭ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে আন্তমন্ত্রণালয় সভায় পরীক্ষার কারণে নভেম্বর ও ডিসেম্বরে ভোট আয়োজন না করার পরামর্শ দেয় সরকার। ওই সভার পর আগামী ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার বিষয়ে সবাই সম্মত হন।
সোমবারের কমিশন সভায় চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এদিকে ২০২৪ সাল থেকে স্থানীয় সরকারের সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এসব প্রতিষ্ঠানও নির্বাচনের উপযোগী রয়েছে।
এমএ
