ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটিতে দারুণ ব্যাটিং করেছে বিসিবি একাদশ। আনভির ক্রিকেট স্টেডিয়ামে গতকাল বিসিবি একাদশ রাঙিয়েছে কালাম সিদ্দিকী আলিনের সেঞ্চুরিতে।
প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’ ক্রিকেটে আগে কখনোই তিন অঙ্ক ছুঁতে পারেননি কালাম। লাল বলের ক্রিকেটে খেলেছেন ৬ ম্যাচ। ১৯ বছর বয়সী কালাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাল করেছেন ১৩৫ রান। বিসিবি একাদশ প্রথম দিন শেষ করেছে ৭ উইকেটে ৩৭১ রান তুলে।
দুই দিনের প্রস্তুতি ম্যাচে দুই দলই ৯০ ওভার করে ব্যাটিং করতে রাজি হয়েছে। স্বাগতিকেরা পুরো ৯০ ওভার ব্যাটিং করেছে। বিসিবি একাদশের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শামার স্প্রিঙ্গার। কালাম ২০ চার ও ১ ছক্কায় ১৩৫ রান করেছেন। জিসান করেছেন ৮৬ রান।
২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বিসিবি এখনো দল ঘোষণা করেনি।
