ছবির ক্যাপশন: .
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজ ভিড়লেও সারাদেশে পেট্রোল পাম্পে তীব্র ভোগান্তি দেখা দিয়েছে। ডিপোর ট্যাঙ্ক প্রায় পূর্ণ থাকায় জাহাজ থেকে দ্রুত তেল খালাস করা যাচ্ছে না। ফলে একদিকে বন্দরে তেল জমে থাকলেও অন্যদিকে পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না ভোক্তারা।
বন্দর সূত্র জানায়, বর্তমানে প্রায় এক লাখ ৬৯ হাজার টন জ্বালানি তেল দেশে এসেছে। এর মধ্যে বড় অংশ ডিজেল। তবে সংরক্ষণ সংকটের কারণে সব তেল খালাস করা সম্ভব হচ্ছে না।
অন্যদিকে, মাঠ পর্যায়ে চিত্র ভিন্ন। রাজধানীসহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। অনেককে ২ থেকে ৪ ঘণ্টা অপেক্ষা করেও তেল ছাড়াই ফিরতে হচ্ছে। গ্রামাঞ্চলে কৃষকরাও সেচ কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে জ্বালানির প্রকৃত ঘাটতি নেই; মূল সমস্যা বিতরণ ও ব্যবস্থাপনায়। দ্রুত সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়তে পারে।
