অবশেষে বড়পর্দায় মুক্তি পেয়েছে অজয় দেবগণ অভিনীত সিনেমা দৃশ্যম ৩। যদিও ছবি মুক্তি পাওয়ার আগে থেকেই দর্শকমহলে এই সিনেমা নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আগের দুটি সিজনে বিরাট সাফল্য পাওয়ার পর তৃতীয় সিজনেও একের পর এক রেকর্ড তৈরি করে চলেছে দৃশ্যম ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা দৃশ্যম ৩: দ্য কনক্লুশন।
সকলেই জানেন অজয় দেবগণ অভিনীত এই সিনেমাটি মূলত দৃশ্যম ফ্রাঞ্চাইজির মালায়ালাম সিনেমা থেকে অনুপ্রাণিত। মালায়ালাম সুপারস্টার মোহনলাল অভিনীত চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ। এবার হিন্দি ফ্রাঞ্চাইজির দৃশ্যম ৩ নিয়ে বিরাট মন্তব্য করলেন মালয়ালম সুপারস্টার।
সম্প্রতি দৃশ্যম ফ্রাঞ্চাইজির এই নতুন সিনেমার ভূয়সী প্রশংসা করতে শোনা গিয়েছে তাঁকে। একই সাথে এই সিনেমায় যে সমস্ত কলাকুশলীরারা অভিনয় করেছেন তাঁদেরকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
অভিনেতার কথায়, 'আমি দৃশ্যম ৩: দ্য কনক্লুশন দেখেছি। ওনারা যেভাবে দীর্ঘদিনের এই জার্নিটিকে একেবারে সঠিকভাবে অন্তিম পর্যায়ে নিয়ে এসেছেন তা দেখে আমি সত্যিই মুগ্ধ।' সবশেষে নাম করেই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের প্রশংসা করে তিনি বলেছেন, 'অভিষেক পাঠক, কুমার মঙ্গত পাঠক, অজয় দেবগন এবং সমস্ত কলাকুশলীদের অভিনন্দন এত ভালো কাজ করার জন্য।'
সিনেমাটি দর্শকমহলে ইতিমধ্যেই দারুণ সাড়া ফেলেছে। বক্স অফিসেও যার স্পষ্ট ছাপ রয়েছে। প্রসঙ্গত দৃশ্যম ৩: দ্য কনক্লুশন ফ্র্যাঞ্চাইজির হিন্দি ছবি অক্টোবরে রিলিজ পাওয়ার পর থেকেই দুর্দান্ত সাফল্য পেয়ে চলেছে। প্রসঙ্গত এই সিনেমার দ্বিতীয় পর্বটিও বক্স অফিসে ব্যাপক হিট করেছিল।
https://youtu.be/vZCv49OXTLI?si=YxWdb1kCOr6QPuNg
আর এবার এই সিনেমাটি মুক্তি পাওয়ার পর ২০২৬ সালের দ্বিতীয় সর্বোচ্চ উপার্জন কারী হিন্দি চলচ্চিত্র হিসেবে পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। জানা যাচ্ছে, এই ছবিটি মুক্তি পাওয়ার ১১ তম দিনে সারা ভারতবর্ষে ১৩,৬০৫-টি শো থেকে মোট ৬.২৫ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে বিদেশের বাজারে সিনেমাটি মোট আড়াই কোটি টাকা আয় করেছে। তাই শুধু বিদেশের বাজারে এই সিনেমার মোট আয় ১১১.৫০ কোটি টাকা। আর সব মিলিয়ে গোটা বিশ্বে দৃশ্যম ৩ প্রায় ৫০০ কোটি টাকার কাছাকাছি আয় করেছে।
বক্স অফিসে আয়ের নিরিখে, ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা গুলির মধ্যে ধুরন্ধর দ্য রিভেঞ্জের পর দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে অজয় দেবগন অভিনীত দৃশ্যম ৩।
