- ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিয়ান ফুটবল লিগ শুরুর আগে গভীর সমস্যায় মহমেডান স্পোর্টিং। আগামী ৩১ অক্টোবর সাদা-কালো ব্রিগেডের প্রতিপক্ষ লাজং এফসি। কিন্তু ম্যাচের এক সপ্তাহ আগেও অনুশীলন বন্ধ রেড রোডের পাশের ক্লাবে। সূত্রের খবর, বকেয়া বতেনের দাবিতে অনুশীলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ফুটবলাররা। টাকা না পেলে প্র্যাকটিসে নামবেন না কেউই।
গত মরশুমে আইএসএল থেকে অবনমন হয়েছে মহমেডানের। তার উপর ফিফার ট্রান্সফার ব্যান থাকায় এখনও পর্যন্ত নতুন বিদেশি ফুটবলার সই করাতে পারেনি তারা। ১ জানুয়ারির আগে কোনো বিদেশিকে মাঠেও নামাতে পারবে না মহমেডান স্পোর্টিং। সবমিলিয়ে প্রবল সমস্যায় সাদা-কালো কর্তারা।
