তাশফির আহমেদ শাকিল
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে ভাবছেন। তাদের ভাবনাগুলোর মধ্যে অন্যতম হলো,১. শিক্ষার মান, ২.নিরাপদ ক্যাম্পাস, ৩.রাজনৈতিক পরিবেশ। এছাড়া, তারা দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, চাকরির সুযোগ, এবং ভবিষ্যৎ নিয়েও বেশ চিন্তিত।
১.শিক্ষার মান:
অনেক শিক্ষার্থী মনে করেন যে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান এখনও আন্তর্জাতিক মানের থেকে পিছিয়ে আছে। বিশেষ করে, গবেষণা এবং ব্যবহারিক শিক্ষার অভাব একটি বড় সমস্যা..!
২.নিরাপদ ক্যাম্পাস:
ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বহিরাগতদের আনাগোনা, মাদকাসক্তি এবং রাজনৈতিক অস্থিরতা তাদের নিরাপত্তা বিঘ্নিত করছে। চলছে ক্যামপাসে নিরাপত্তাহীনতা এটা ধব্রু সত্য!
৩.রাজনৈতিক পরিবেশ:
ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে মনে করেন, ছাত্র রাজনীতি এখন শিক্ষার্থীবান্ধব নয়, বরং দখলদারিত্বের শিকার। যার একমাএ কারন যোগ্য, নেতৃত্ব গড়ে তুলতে না পারা! আর এভাবে চলছে দেশের বর্তমান পরিস্থিতি!!
৪.অর্থনৈতিক অবস্থা ও চাকরি:
বর্তমান অর্থনৈতিক মন্দা এবং চাকরির অভাব শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত করে তুলেছে।
৫.সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ:
সামাজিক অবক্ষয়, অপসংস্কৃতির বিস্তার এবং নৈতিক অবক্ষয় নিয়েও শিক্ষার্থীরা উদ্বিগ্ন। যার ফলে দেশের সাংস্কৃতিক বড় অঙ্কন টা আজ হুমকিস্বরপ.!!
৬.ভবিষ্যতের ভাবনা:
তরুণ সমাজ তাদের ভবিষ্যৎ জীবন এবং দেশের ভবিষ্যৎ নিয়েও এখন উদ্বিগ্ন! কারন একটা সময় দেশের উচ্চ শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনীতি, মৌলিক সব কাঠামো নিয়ে শিক্ষার্থী উদাসীন ছিল, কিন্তু বর্তমানে এখন তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এতটাই উদ্ধিগ্ন দেখা যায় না!!
তাশফির আহমেদ শাকিল
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়
