চাকরি ডেস্ক

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ‘হেড অব এসএমই বিজনেস’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: হেড অব এসএমই বিজনেস।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর পাস।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
বয়সসীমা: ৩০–৫০ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, ক্রেডিট কার্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী বোনাস এবং আসবাবের জন্য ভাতা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৫ নভেম্বর, ২০২৬।
সূত্র: বিডিজবস।

