ঢাকা,২৩ অক্টোবর-তিন দিন বন্ধ থাকবে থাই ভিসার আবেদন ও ভিসার পেমেন্ট সুবিধা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকায় অবস্থিত রয়্যাল থাই দূতাবাস থাইল্যান্ডগামী যাত্রীদের জন্য দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দূতাবাসের অভ্যন্তরীণ সার্ভার রক্ষণাবেক্ষণের কারণে আগামী ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত থাই ই-ভিসা ও পেমেন্ট সিস্টেমের সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। নোটিশ অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে সেবাগুলো আবার চালু হবে।
দূতাবাস জানিয়েছে, এ সময়ে যারা থাইল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা যেন আগে থেকেই ভিসার আবেদন ও পেমেন্টের বিষয়টি পরিকল্পনা করে রাখেন। এতে যাত্রার তারিখের আগে প্রয়োজনীয় কাজ শেষ করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে।
সাময়িক এই অসুবিধার জন্য দূতাবাস দুঃখ প্রকাশ করেছে।
এস এম/ ২৩ অক্টোবর ২০২৬
