চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও এটিএন বাংলার জ্যেষ্ঠ ভিডিও সাংবাদিক রনি দাশের মা শুভ্রা দাশ মারা গেছেন। রোববার (১৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শুভ্রা দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিইউজে। এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ প্রয়াতের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে সিইউজের নেতারা বলেন, মায়ের মৃত্যু সন্তানের জীবনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে। শুভ্রা দাশের মৃত্যুতে রনি দাশ ও তাঁর পরিবারের সদস্যদের যে গভীর বেদনার মধ্য দিয়ে যেতে হচ্ছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি তাঁরা আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।
The post রনি দাশের মায়ের মৃত্যুতে সিইউজের শোক appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
