মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ার লিমিটেড সম্প্রতি পেশাগত সম্পর্ক জোরদার করতে এবং ব্যাংকের গ্রাহক ও অংশীজনদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. সাইফুল আলম চৌধুরী এবং এপিক হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক টি এম হান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
