সংবাদ · সাধারণ
কিনেমাস্টারে বিনামূল্যে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও এডিটের সুযোগ
২৫/১০/২০২৬

ভিডিও
সম্পাদনার জনপ্রিয় অ্যাপ
কিনেমাস্টারে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই
ওয়াটারমার্কবিহীন
ভিডিও তৈরি ও
এক্সপোর্টের সুযোগ চালু
হয়েছে।
বাংলাদেশের ব্যবহারকারীরা এখন
বিনামূল্যে সর্বোচ্চ ১০৮০
পিক্সেল রেজল্যুশনে ভিডিও
সম্পাদনা করতে পারবেন। পাকিস্তান ও
ইন্দোনেশিয়ার ব্যবহারকারীদের জন্যও
সুবিধাটি চালু করা
হয়েছে।কিনেমাস্টারের ৮.২ সংস্করণে এ
পরিবর্তন এসেছে। দ্য ডেইলি স্টারকে পাঠানো
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি
জানিয়েছে প্রতিষ্ঠানটি।প্রিমিয়াম ছাড়াই সরবে ওয়াটারমার্কভিডিও
সম্পাদনার পর অনেক
অ্যাপের তৈরি ভিডিওতে অ্যাপের নাম
বা লোগো দেখা
যায়, যা ওয়াটারমার্ক নামে
পরিচিত। কিনেমাস্টারে এত
দিন এই চিহ্ন
ছাড়া ভিডিও তৈরি
করতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রয়োজন হতো।
নতুন সুবিধার ফলে
বাংলাদেশের ব্যবহারকারীরা অর্থ
খরচ না করেই
ওয়াটারমার্ক ছাড়া ভিডিও
তৈরি করতে পারবেন।অ্যাপটির বেশির
ভাগ সম্পাদনা সরঞ্জাম আগে
থেকেই বিনামূল্যে ব্যবহারের সুযোগ
ছিল। এর অ্যাসেট স্টোরেও বিনা
মূল্যে পাওয়া যায়
বিভিন্ন গ্রাফিকস, সংগীত,
দৃশ্য পরিবর্তনের প্রভাব
এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই)
প্লাগইন।প্রিমিয়াম সাবস্ক্রিপশনে থাকছে বাড়তি সুবিধাবিনামূল্যের সংস্করণে ওয়াটারমার্ক ছাড়া
ভিডিও তৈরির সুযোগ
এলেও প্রিমিয়াম গ্রাহকদের জন্য
কিছু অতিরিক্ত সুবিধা
থাকছে। এর মধ্যে
রয়েছে অ্যাপের সব
উপকরণ ব্যবহারের সুযোগ,
বিজ্ঞাপন বন্ধ করা
এবং নির্দিষ্ট কিছু
সরঞ্জামের ব্যবহারের সীমাবদ্ধতা তুলে
দেওয়া।এ
ছাড়া প্রিমিয়াম ব্যবহারকারীরা 2K ও
4K রেজল্যুশনে ভিডিও এক্সপোর্ট করতে
পারবেন। কিনেক্লাউডের মাধ্যমে ভিডিও
সম্পাদনার কাজের ব্যাকআপ রাখা
এবং ব্যক্তিগতভাবে সেগুলো
শেয়ার করার সুবিধাও পাবেন।শিক্ষার্থী ও কনটেন্ট নির্মাতাদের কাজে আসবেবাংলাদেশে অনেক
শিক্ষার্থী, কনটেন্ট নির্মাতা ও
সাংবাদিক মোবাইল ফোনে
ভিডিও সম্পাদনা করে
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ
করেন। সংবাদ প্রতিবেদন তৈরিতেও এ
ধরনের অ্যাপ ব্যবহার করা
হয়। তাই বিনামূল্যে ওয়াটারমার্ক ছাড়া
ভিডিও তৈরির সুযোগ
তাদের জন্য সহায়ক
হতে পারে।ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া
অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান
ও সহযোগী অধ্যাপক জামিল
খান বলেন, মোবাইলে ভিডিও
সম্পাদনার শুরুর সময়
থেকেই কিনেমাস্টার জনপ্রিয়। ২০১৬
সাল থেকে তিনি
মানুষকে অ্যাপটি ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছেন।জামিল
খানের ভাষ্য, বাংলাদেশের অনেক
ব্যবহারকারীর পক্ষে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনা
সম্ভব হয় না।
ফলে শিক্ষার্থীদের বিকল্প
অ্যাপ খুঁজতে হয়।
বিনামূল্যে ওয়াটারমার্ক ছাড়া
ভিডিও তৈরির সুযোগ
সাংবাদিকতার শিক্ষার্থী, কনটেন্ট নির্মাতা ও
মাল্টিমিডিয়া সাংবাদিকদের কাজে
লাগবে।তিনি
আরও বলেন, টেলিভিশন ও
সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য
ভিডিও তৈরি করেন,
এমন ব্যক্তিরাও নতুন
সুবিধা থেকে উপকৃত
হতে পারেন। তবে
কিনেমাস্টারের
সঙ্গে ক্যাপকাট, ইনশট
ও মেটার এডিটসের মতো
অ্যাপের প্রতিযোগিতাও বাড়ছে।এআই উপকরণ নিয়ে যা বলছে প্রতিষ্ঠান
কিনেমাস্টারের দাবি,
নতুন সুবিধার পাশাপাশি উপকরণ
ও এআই টুলস
তৈরির খরচ মেটাতে
প্রিমিয়াম সাবস্ক্রিপশন গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখে। প্রতিষ্ঠানটি আরও
জানিয়েছে, তাদের এআই
প্লাগইন ব্যবহারকারীর নিজের
যন্ত্রেই ছবি, ভিডিওসহ অন্যান্য উপকরণ
প্রক্রিয়া করে। এসব
উপকরণ কিনেমাস্টারের সার্ভারে পাঠানো
হয় না।
মূল প্রতিবেদনে যান ↗