
‘কিউট লক্ষ্মী’
Published on
:
1 min read
কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীপুজোতে এ বার নতুন ট্রেন্ড। অনেকেই পছন্দ করে নিয়ে যাচ্ছেন ‘কিউট লক্ষ্মী’। একেবারে বাচ্চা মেয়ের আদলে এই লক্ষ্মী প্রতিমা এ বার ভক্তদের মন ছুঁয়েছে। এই কারণেই চাহিদা বাড়ছে এই প্রতিমার। একই জিনিস দেখা গিয়েছে হাওড়ার রামরাজাতলা স্টেশন এলাকাতেও। বাড়িতে পুজোর জন্য সাবেকি প্রতিমার পাশাপাশি ‘কিউট লক্ষ্মী’ নিয়ে যাচ্ছেন অনেকেই।
