পাবনায় বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেছেন পুলিশ সুপার আবু আশ্রাফ। শনিবার এ উপলক্ষে পুলিশ লাইনসের গেটসংলগ্ন শাপলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীনা হল মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বিভিন্ন ধরনের যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। এতে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান ও সাখাওয়াত হোসেন, টিআই (প্রশাসন) সাদাকাতুল বারী, ওসি তারিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংবাদিক এস এম আলম, বাস মালিক সমিতির সভাপতি খাদেমুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম।