মাদারীপুরের শিবচরে জমকালো আয়োজন ও আনন্দঘন পরিবেশে দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলা পৌর মার্কেটের ২য় তলায় আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে কালবেলার শিবচর উপজেলা প্রতিনিধি মশিউর কাজী সভাপতিত্ব ও প্রবীণ সাংবাদিক আবুল খায়ের খানের সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান ও বিশেষ অতিথি ছিলেন শিবচর উপজেলার সদস্য সচিব সোহেল রানা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও দৈনিক কালবেলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সমাজের দর্পণ হিসেবে এর অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে পত্রিকার ভবিষ্যৎ পথচলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- সোবাহান (দৈনিক বিজনেস ফাইল), মো. শামীম আহমেদ (জেএ টিভি), মতিউর রহমান (দৈনিক দিনকাল), রাজা রফিক (দীপ্ত টিভি), মো. সরোয়ার হোসেন (দৈনিক আমার দেশ), মেহরাব হোসেন (সময়ের আলো), আহসান হাবিব (নায়া দিগন্ত) রুবেল মোড়ল, (আমার সংবাদ) শাখাওয়াত মোল্লা (দৈনিক জনতা) মো. গোলাম মাওলা (গণকণ্ঠ), মিস সন্দা আক্তার (দৈনিক অগ্রসর), মো. ইমরান হোসেন (দৈনিক এদিন)
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুবদল নেতা মহিন বেপারি ও সজিব খান এবং শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. তুরাগ খান, মাদারিপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক সম্পাদক দুর্জয় খান।
এছাড়াও শুভানুধ্যায়ীরা কালবেলা পরিবারের সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে পত্রিকার সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।
সংবাদকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কালবেলার শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়। উপস্থিত অতিথিবৃন্দ যৌথভাবে কেক কেটে বর্ষপূর্তির শুভ সূচনা করেন।
