বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ফেনী জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামকে আহ্বায়ক এবং পুলিশ সুপার কার্যালয়ের উচ্চমান সহকারী মোহাম্মদ সেলিমকে সদস্যসচিব করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
বুধবার (২১ অক্টোবর) পুলিশ সুপার কার্যালয়ের উচ্চমান সহকারী মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন জেলা প্রশাসক কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা নয়ন কান্তি রক্ষিত, সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী সেন্টু মজুমদার এবং জেলা জজ আদালতের অফিস সহকারী মো. শাফায়াত হোসাইন। তাঁদের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এ ছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন, বাংলাদেশ রেলওয়ে ফেনীর সহকারী স্টেশন মাস্টার শাহিদ হাসান, পুলিশ সুপার কার্যালয়ের রিডার সহকারী রবিন চন্দ্র সাহা, পুলিশ হাসপাতালের কম্পাউন্ডার বেলায়েত হোসেন, স্বাস্থ্য বিভাগ ফেনীর সিএইচসিপি মো. আব্দুস সাত্তার এবং গণপূর্ত বিভাগ ফেনীর অফিস সহকারী আরশাদ হোসেনকে কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ফেনী জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএ
