পূজামণ্ডপ পরিদর্শন শেষে বামনী ইউনিয়ন পরিষদের হলরুমে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্রসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পরিদর্শনকালে সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, “দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা সার্বভৌমত্ব ও স্বাধীনতা পেয়েছি। স্বাধীন বাংলাদেশে আপনারা ধর্মীয় উৎসব পালন করবেন, এটি আপনাদের মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় সাংবিধানিক অধিকার।” তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা জরুরি। প্রত্যেক নাগরিক যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় আয়োজকেরা জানান, দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও সহায়তা প্রদানের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।
The post রায়পুরের বামনীতে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ appeared first on ভোরের চেতনা.
