আসন্ন বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী কাজী বশির উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে দুই সহস্রাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ব্যক্তিরা কাজী বশির উদ্দিনের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় রগুনাথপুর মোহাম্মদিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাজী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোঃ দুলাল খান, মোঃ জলিল খান, মোঃ জাকির হোসেন, সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ মজিবর আকন, ইলিয়াছ সিকদার, রাজু আকন, মোঃ দবির খান, মোঃ সুজন হাওলাদার, মোঃ সুমন প্যাদা, কাজী সোহেল রানা ও জুয়েল মৃধা প্রমূখ।
সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মানুষের অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত ব্যক্তিরা কাজী বশির উদ্দিনের প্রতি তাঁদের সমর্থন জানান এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ মতবিনিময় সভাকে কেন্দ্র করে পাদ্রীশিবপুর ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে কাজী বসিরকে গিয়ে নির্বাচনী আলোচনা ও আগ্রহ আরও জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
