চোরবাগানে একই পরিবারের ৩ জনের মৃত্যু, কান্নায় ভাঙল বর্ধমান-হুগলি
মা ও দিদির সঙ্গে মামার বাড়ি ঘুরতে গিয়ে আর ফেরা হলো না অষ্টম শ্রেণির ছাত্র সন্দীপ বেইজের। উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পুজো মণ্ডপে পদপিষ্টে প্রাণ হারালেন পূর্ব বর্ধমানের বীরপুরের বাসিন্দা টগর বেইজ, তাঁর ছেলে সন্দীপ বেইজ এবং হুগলির বালিয়ার বাসিন্দা পিয়ালী পরামানিক।