উৎসবের আনন্দ যে এক লহমায় এমন বুকফাটা হাহাকারে পরিণত হবে, তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। বন্ধুদের সঙ্গে হাসিমুখে ঠাকুর দেখতে বেরিয়েছিল একাদশ শ্রেণির ছাত্রী তানিয়া বিশ্বাস (১৭)। কিন্তু মণ্ডপের অতিরিক্ত ভিড়, আচমকা বৃষ্টি আর পদপিষ্ট হওয়ার বিশৃঙ্খলায় সব শেষ হয়ে গেল। আর বাড়ি ফেরা হলো না তার। হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে মামার অশ্রুসিক্ত বয়ান আর পরিবারের নিস্তব্ধ আর্তনাদ স্তব্ধ করে দিচ্ছে সকলকে। কার দোষে এ ভাবে অকালে ঝরে গেল একটি তাজা প্রাণ? পুরো ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিয়োটি দেখুন।