মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক সংঘাত ও আঞ্চলিক উত্তেজনা কমানোর উপায় নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআতি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দার। ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) পররাষ্ট্রমন্ত্রীদের আসন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই দুই দেশের শীর্ষ কূটনীতিকের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হলো।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআতি নিজেই এই টেলিফোন আলোচনার তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যমে মিসরের পররাষ্ট্রমন্ত্রী লেখেন, পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে আমি সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি, চলমান উত্তেজনা প্রশমনের উপায় এবং অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) আসন্ন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে পারস্পরিক যৌথ সমন্বয় বৃদ্ধি নিয়ে আলোচনা করেছি।
উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যে লোহিত সাগরের সংঘাত ছড়িয়ে পড়া এবং ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনার সার্বিক সামাজিক-অর্থনৈতিক প্রভাব নিয়ে মুসলিম বিশ্বের শীর্ষ দেশগুলোর পক্ষ থেকে যৌথ কূটনৈতিক অবস্থান তৈরির অংশ হিসেবে এই ফোনালাপকে বেশ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
সংশ্লিষ্ট সংবাদ: মিসর
০৬ সেপ্টেম্বর ২০২৬
০২ সেপ্টেম্বর ২০২৬
০৩ আগস্ট ২০২৬
