নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইদহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত লেটো যাত্রাপালা ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’ মঞ্চস্থ হয়েছে। অংকুর নাট্য একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের প্রান্তিক পার্ক মিলনায়তনে এ যাত্রাপালা পরিবেশিত হয়।
অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস ও ফারুক হোসেনের নির্দেশনায় লেটো যাত্রাপালায় ১৫ জন নিয়মিত শিল্পী অভিনয় করেন। নজরুলের রচিত লেটো যাত্রাপালার মধ্য দিয়ে দর্শকদের সামনে তুলে ধরা হয় বাংলার লোকজ সংস্কৃতি ও নাট্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ দিক। এসময় শহরের বিভিন্ন এলাকার নানা শ্রেনী পেশার মানুষ যাত্রাপালাটি উপভোগ করেন।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
