আমির খসরু লাবলু
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৮:০৮ পিএম
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ
পঞ্চগড়ে ১৬ মন্দিরে...
বিএসএফের গুলিতে আহত...
সীমান্তে আটক দুই...
আমিনীসহ ১০ জনের...
তালায় মাছ চুরির...
বোদায় ৩৬ দুস্থ নারীর মাঝে ছাগল বিতরণ করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
-
1 Shares
- প্রিন্ট
পঞ্চগড়ের বোদা উপজেলায় ৩৬ জন দুস্থ ও অসহায় নারীর মধ্যে ৩৬টি ছাগল বিতরণ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ফেডারেশন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নারীদের হাতে ছাগল তুলে দেন। গ্রামীণ নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তাঁদের আর্থিক স্বাবলম্বিতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
ফেডারেশনের চেয়ারম্যান কবাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন।
এর আগে প্রতিমন্ত্রী ওই ইউনিয়নের কামারহাট উচ্চবিদ্যালয় মাঠে কামারহাট পূর্বাচল যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ ছাড়া বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বোদা ও দেবীগঞ্জ উপজেলার ১৬টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ১ কোটি ৭৫ লাখ টাকার অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর করেন তিনি।
একই অনুষ্ঠানে জটিল রোগে আক্রান্ত ১০ জন রোগীর মধ্যে পাঁচ লাখ টাকার অনুদানের চেক এবং অসহায় ব্যক্তিদের মধ্যে সহায়তা পাওয়ার আবেদনপত্র বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন
