অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা আশরাফী। এ সময় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক আবু আইয়ুব, বল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, বল্লা হিন্দু সম্প্রদায়ের সভাপতি বাদল পাল মাস্টার এবং বল্লা পূজা উদযাপন কমিটির সঞ্জয় সাহা।
এ ছাড়া উপস্থিত ছিলেন বল্লা হাট কমিটির সদস্য জাকারিয়া হোসেন, শরিফ হোসেন ও ইমন হোসেন, বল্লা ইউনিয়ন মৎস্যজীবী দলের জাকারিয়া, বল্লা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. মজনু মিয়া, কালিহাতী উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক আকন্দ শামীম, বল্লা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. লতিফ খান এবং বল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান মিঠুন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা সবার সম্মিলিত দায়িত্ব। হাটবাজারে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, প্রশাসনের পাশাপাশি হাট কমিটি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সচেতনভাবে এগিয়ে এলে একটি সুন্দর, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব হাটবাজার গড়ে তোলা সম্ভব। এ জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা বলেন, হাটবাজার একটি এলাকার অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই এ স্থান পরিচ্ছন্ন রাখা শুধু হাট কমিটির একক দায়িত্ব নয়; বরং ব্যবসায়ী, ক্রেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পরিচ্ছন্নতা অভিযানকে এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে নিয়মিত কার্যক্রম হিসেবে চালু রাখার ওপরও তাঁরা গুরুত্ব দেন।
স্থানীয়দের মতে, বল্লা হাট কমিটির এ উদ্যোগ পরিবেশ দূষণ রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত বাজারব্যবস্থা গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকলে ঐতিহ্যবাহী বল্লা হাট আরও সুন্দর, নিরাপদ ও ক্রেতাবান্ধব হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরিচ্ছন্ন বল্লা হাট গড়ে তুলতে সবার সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতার বিকল্প নেই। ব্যবসায়ী, ক্রেতা ও এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়ে উঠুক পরিচ্ছন্ন বল্লা—নিশ্চিত হোক সুস্থ, সুন্দর ও পরিবেশবান্ধব জনজীবন।
The post কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা অভিযান, পরিচ্ছন্ন বাজার গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান appeared first on ভোরের চেতনা.
