নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২০, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ
খুলনার তেরখাদায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কাটেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনার পর প্রায় দুই ঘণ্টা বাজারের দোকানপাট বন্ধ ছিল। পুলিশের তৎপরতায় বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
