কিশোর গ্যাং প্রতিরোধে সারা দেশে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে সভাপতি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে সদস্য-সচিব করে এ কমিটি গঠিত হবে।
