৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আল আমিন হোসেন
মো: রুবেল মিয়া
- আপডেট সময় : ০২:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জনসেবার প্রত্যয়ে, এলাকার উন্নয়নে এগিয়ে আসতে চান আল আমিন হোসেন, ৬ নং মির্জা বাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর সামনে নিজের প্রার্থিতা তুলে ধরেছেন আল আমিন হোসেন। স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে একজন যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে এলাকার মানুষের পাশে থাকা এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে তিনি এগিয়ে যেতে চান।
এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, জনসাধারণের নাগরিক সুবিধা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যাশা নিয়ে তাঁর এই পথচলা।
এলাকাবাসীর সহযোগিতা ও সমর্থন নিয়ে ২ নং ওয়ার্ডকে একটি সুন্দর, উন্নত ও জনকল্যাণমুখী ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই তাঁর প্রত্যাশা।
