নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের এড়েন্দা হোড়পাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্দিরের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৫টায় প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে নব নির্মিত দূর্গা পূজা মন্দিরের উদ্বোধন করেন কাশিপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অলোক কুমার পান্ডে।
এড়েন্দা হোড়পাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি প্রমল কান্তি হোড়ের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক পরিতোষ কুমার হোড়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, অবসরপ্রাপ্ত অধ্যাপক মলয় নন্দী, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, লোহাগড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, কাশিপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ বসু, কাশিপুর ইউনিয়ন পরিষদের সদস্য বিপুল কুমার রায়, লোহাগড়া থানার এসআই ও কাশিপুর ইউনিয়নের বিট অফিসার হান্নান তালুকদার, বিশিষ্ট সমাজসেবক নৃপেন কুমার হোড়, রামকৃষ্ণ দত্ত, মধুসূদন শীলসহ প্রমূখ।
