বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়কে গাড়ি চাপায় শিশু নিহত
- আপডেট সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
- ১৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্ট ॥ হবিগঞ্জ শহরের আমিরচাঁন কমপ্লেক্সের গ্যারেজ থেকে গাড়ি বের হওয়ার সময় গাড়ির চাপায় নিহা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামের আয়াত আলী ও আমিরচাঁন কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী মনি বেগমের মেয়ে।
আটককৃত ব্যক্তি জনতা ব্যাংক পিএলসি শাখার গাড়ি চালক, হবিগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডের যশের আব্দা গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে আব্দুল জলিল (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যারেজে ডোকার সময় কমপ্লেক্সের সামনে থাকা শিশুটি গাড়ির নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর পরই উত্তেজিত জনতা ঘাতক গাড়ির চালককে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত চালককে আটক করে এবং জনতা ব্যাংক পিএলসি শাখার গাড়িটি জব্দ করে হেফাজতে নেয়। এ বিষয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ জানায়, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


