প্রকাশিত: ১৪:৫৭, ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
দুর্গাপূজার সরকারি ছুটিতে পরিবারের সঙ্গে কক্সবাজারের মহেশখালীতে বেড়াতে এসে ইজিবাইকের ধাক্কায় মারা গেছে আফরিন সুলতানা (৪) নামে এক শিশু।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আদিনাথ জেটি এলাকায় দুর্ঘটনার শিকার হয় সে।
মারা যাওয়া আফরিন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আল আমিনের মেয়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আদিনাথ জেটি এলাকায় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় আফরিন। পরে তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আফরিনের বাবা আল আমিন বলেন, সরকারি ছুটির দিনে পরিবার নিয়ে একটু ঘুরতে এসেছি। বেড়াতে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় মেয়েকে হারাব কল্পনাও করতে পারিনি।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সোলতান বলেন, ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ টিম পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে ইজিবাইক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।
