২০২১ সালে প্রথমবার এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে খেলেছিল বাংলাদেশ। এবার দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টে অংশ নিচ্ছে তারা। পাকিস্তান দল টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়। তাতে আবার চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ হকি দল। আগামী ২৭ অক্টোবর থেকে ভারতের জলন্ধরে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। এ টুর্নামেন্টে অংশ নিতে আজ দুপুর ১২টায় ভারতের উদ্দেশে রওনা হবে হকি দল। চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো লড়াই করার লক্ষ্য বাংলাদেশের।
এবার চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশসহ, স্বাগতিক ভারত, চীন, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া অংশ নেবে। ২৭ অক্টোবর উদ্বোধনী দিনেই স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ জাপান। ৩০ অক্টোবর মালয়েশিয়ার মুখোমুখি হবে দলটি। এরপর ১ নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২ নভেম্বর চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এশিয়ার শীর্ষ হকি দলগুলোর বিপক্ষে ভালো প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তোলার লক্ষ্যে মাঠে নামবেন জিমি-আশরাফুলরা।
বিজ্ঞাপন
বাংলাদেশ হকি দল
আশরাফুল হক শাদ, বিপ্লব কুজুর, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, সোহানুর রহমান সবুজ, হোজাইফা হোসেন, রোমান সরকার, তায়েব আলী, খালেদ মাহমুদ রাকিন, মো. আবদুল্লাহ, রাকিবুল হাসান (রকি), পুষ্কর খিসা মিমো, ফারহাদ আহমেদ শিতুল, মাহবুব হোসেন, ওবায়দুল হোসেন জয়, আশরাফুল ইসলাম, আবেদ উদ্দিন ও রাসেল মাহমুদ জিমি।
