তিতাস উপজেলা ছাত্রদল নেতার স্থগিতাদেশ প্রত্যাহার
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৫১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা উত্তর জেলা শাখার অধীন তিতাস উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হক বাবুর সাংগঠনিক পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
গত সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তিতাস উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হক বাবুর সাংগঠনিক পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তাঁর সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো স্থগিতাদেশ বহাল থাকছে না।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।
স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় আল আমিন হক বাবু কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি তিতাস উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা জানান।
