কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটাপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ থেকে ৮ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের আগুনের কারণে রিসোর্টের ভেতরে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন রিসোর্টটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার তৎপরতা শুরু করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ থেকে ৮ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা রিসোর্টের ভেতরে আটকা পড়েছেন। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছে এবং ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
বিস্তারিত আসছে…
ইফতিয়াজ নুর নিশান/এমএমবি
