জামালপুরের সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স করা হয়।
কনফারেন্সে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) লিজা রিছিল, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন, কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল আওয়াল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সমাজসেবা কর্মকর্তা মদন গোপাল পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার মোজাম্মেল হক, এনজিও ফোরামের সাধারণ সম্পাদক বাদশা ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ, তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধানমন্ত্রী তারেক জিয়া ও বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের বিভিন্ন বিষয়ে ধারণা দেয়া হয়।
The post সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স appeared first on Dhaka Protidin.
