
পাকুন্দিয়ায় ‘প্রয়াস' এর উদ্যোগে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ
প্লাস্টিক দূষণ রোধ করি, সবুজ পাকুন্দিয়া গড়ি’— এই প্রত্যয় নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী কর্মসূচি, ‘প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ’।
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রয়াস’-এর আয়োজনে শুক্রবার বিকেলে উপজেলা ঈদগাহে সাধারণ মানুষের উপস্থিতিতে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।
পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে ৩টি পরিত্যক্ত প্লাস্টিক বোতলের বিনিময়ে দেওয়া হয় ১টি করে গাছের চারা। এ আয়োজনের মাধ্যমে এক দিনেই প্রায় ৭ শতাধিক চারা গাছ পৌঁছে দেওয়া হয় সাধারণ মানুষের হাতে, যা পাকুন্দিয়াকে সবুজায়নের পথে এক ধাপ এগিয়ে দেবে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রয়াসের আহ্বায়ক নূরুল জান্নাত মান্না। তিনি জানান, অপচনশীল প্লাস্টিক থেকে প্রকৃতিকে মুক্ত করা ও সবুজায়ন বৃদ্ধিই তাদের মূল উদ্দেশ্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক মাহফুজুর রহমানসহ স্থানীয় বিশিষ্টজন ও তরুণ প্রতিনিধিরা এই দায়িত্বশীল পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
প্লাস্টিক বর্জ্য দূর করে প্রকৃতিকে ফিরিয়ে দেওয়ার এই ছোট্ট প্রয়াসই একদিন পুরো পাকুন্দিয়াকে করে তুলবে সবুজ ও প্রাণবন্ত। তরুণদের এমন দূরদর্শী উদ্যোগই।
