মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।
Published : 23 Oct 2026, 06:35 PM
Updated : 23 Oct 2026, 06:35 PM
নওগাঁর মান্দায় শেখ হাসিনার দেশে ফেরার প্রচারে মাইকিং করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।
শুক্রবার বিকালে নওগাঁ-রাজশাহী জেলার বর্ডার এলাকায় খোলা মাঠ থেকে তাদের আটক করা হয় বলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন।
আটকরা হলেন-মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের আব্দুল জলিল প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৩) এবং নবগ্রাম তালাপাড়া গ্রামের গমা সরকারের ছেলে আব্দুল জলিল সরকার (৫০)।
তাদের মধ্যে শহিদুল ইসলাম শহীদ ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি। আর আব্দুল জলিল সরকার মান্দা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
বিস্তারিত আসছে …
