চাঁদপুরে শতাধিক দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের মুনিরা ভবনে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের এসব চেক তুলে দেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক। সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী। এ সময় জেলা বিএনপির সহসভাপতি ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু উপস্থিত ছিলেন।