ম্যাকবুকে কী ভাবে চালু করবেন রাইট ক্লিকছবি: AI নির্মিত
Published on
:
2 min read
Windows কম্পিউটার থেকে অনেকেই MacBook-কাজ করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। বিশেষত সেটিংস ও ফাংশন সংক্রান্ত নানা অসুবিধে। তবে এর মধ্যে অন্যতম হলো মাউসের Right-click বা ডান বোতামে ক্লিক করার সুবিধা। Windows-এ মাউসের আলাদা ডান বোতাম থাকে। কিন্তু MacBook-এর ট্র্যাকপ্যাড বা Apple-এর Magic Mouse-এ এই বোতাম আলাদা করে দেখা যায় না। তবে কয়েকটি সহজ সেটিংস বদলেই Mac-এ Right-click ব্যবহার করতে পারবেন।
MacBook-এর ট্র্যাকপ্যাডে Right-click করবেন কী ভাবে?
Control key ব্যবহার করে
Mac-এ Right-click করার সবচেয়ে সহজ উপায় হলো কিবোর্ডের Control (Ctrl) বোতাম চেপে ধরে ট্র্যাকপ্যাডে ক্লিক করা। এতে স্ক্রিনে সংশ্লিষ্ট ফাইল বা ছবির জন্য প্রয়োজনীয় অপশনগুলির মেনু খুলে যাবে।
দুই আঙুল দিয়ে ক্লিক
বারবার Control বোতাম ব্যবহার করতে না চাইলে ট্র্যাকপ্যাডের সেটিংস বদলে নিতে পারেন। এর জন্য প্রথমে Mac-এর System Settings খুলুন। তার পর Trackpad অপশনে গিয়ে Secondary click নির্বাচন করুন। সেখানে দুই আঙুল দিয়ে ক্লিক করার বিকল্পটি চালু করুন। এরপর ট্র্যাকপ্যাডে দুই আঙুল দিয়ে ক্লিক করলেই Right-click-এর কাজ হবে।
ট্র্যাকপ্যাডের কোণ ব্যবহার
চাইলে ট্র্যাকপ্যাডের নীচের ডানদিক বা বাঁদিকের কোণেও Secondary click সেট করতে পারেন। সেটিংসে গিয়ে পছন্দের বিকল্পটি বেছে নিলেই হবে।
Magic Mouse-এ Right-click চালু করবেন কী ভাবে?
Apple-এর Magic Mouse ব্যবহার করলেও একই সুবিধা পাওয়া যায়। প্রথমে System Settings খুলুন। এরপর Mouse অপশনে গিয়ে Secondary click চালু করুন। সেখানে মাউসের ডানদিক বা বাঁদিককে Secondary click-এর জন্য নির্দিষ্ট করতে পারবেন। Windows-এর মতো ডানদিকে ক্লিক করার অভ্যাস থাকলে ডানদিকের বিকল্পটি বেছে নিন।
Right-click দিয়ে কী কী করা যায়?
Mac-এ কোনও ফাইল, ছবি বা লেখা নির্বাচন করে Right-click করলে বিভিন্ন প্রয়োজনীয় অপশন পাওয়া যায়। যেমন ফাইল খোলা, তথ্য দেখা, কপি করা বা শেয়ার করা। লেখা কপি করতে Command + C এবং পেস্ট করতে Command + V শর্টকাটও ব্যবহার করতে পারেন।
