কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবির (SRB) যৌথ অভিযানে ৫৬ বোতল বিয়ারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর বিবিরবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলার আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় বিজিবি ও এসআরবি সদস্যদের সমন্বয়ে যৌথভাবে অভিযানটি চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কটকবাজার এলাকায় সন্দেহভাজন একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশাটি থেকে ৫৬ বোতল বিয়ার উদ্ধার করা হয়।
এ ঘটনায় অটোরিকশায় থাকা এক ব্যক্তিকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত যানবাহনটি জব্দ করা হয়।
