বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
-->টপ অর্ডারের বিপর্যয় সামলে নিয়ে ত্রিদেশিয় সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে।
আবুধাবিতে শনিবার (১৭ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নেমে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। তবে দুই অভিজ্ঞ মুখ ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলর দলকে পথ দেখান।
চতুর্থ উইকেটে দুজন ১৫০ রান যোগ করেন। তাতেই ঘুড়ে দাঁড়িয়ে বড় স্কোরের পথে আফ্রিকার দেশটি।
আরও পড়ুন
আরভিন ৭ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। ১০৬ বলে ৯ চারে ৯৩ রান করে ফিরেন ৪১ বছর বয়সী ব্যাটার। টেলর ১০১ বলে ১০ চারে ৮১ রান করেন। টেলকে ফিরিয়ে জুটি ভেঙেছিলেন সাইফ হাসান। আরভিন পরে ওয়েসলি মাধেভেরের সঙ্গে ২৭ বলে ৩৮ রানের আরও একটি কার্যকর জুটি গড়েন। মাধেভেরে ১৫ বলে ১৭ রান করেন।
শেষ দিকে ২৬ বলে ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে আরও ভালো অবস্থানে নিয়ে যান ওয়েলিংটন মাসাকাদজা ও নিউম্যান নিয়ামুরি। দুজনই ২১ রানে অপরাজিত ছিলেন। নিয়ামুরি ১৭ বলে একটি করে চার ও ছক্কায় ২১ রান করেছেন। মাসাকাদজা ১৫ বলে ২ ছক্কায় করেছেন ২১ রান।
আরও পড়ুন
৩ উইকেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ। ২টি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও সাইফ হাসান।
তোফায়েল/এএফ
আরও পড়ুন
ফুটবল বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
-->আজারবাইজানে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের প্রথম আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৪ থেকে ৩০ অক্টোবর আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য এই বৈশ্বিক যুব ফুটবল উৎসবে ১৪ সদস্যের দল নিয়ে প্রতিনিধিত্ব করবে লাল-সবুজের দেশ।
বিশ্বের ফিফার ১৮৯টি সদস্য অ্যাসোসিয়েশনের যুব দলগুলোকে নিয়ে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতায় আটজনের দল নিয়ে ছোট আকারের মাঠে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ হবে ২০ মিনিট করে দুই অর্ধে। টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান ‘জি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বুরুন্ডি, ফিজি, ইন্দোনেশিয়া, পর্তুগাল ও ওয়েলস। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আকবর হোসেন রিদন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী জানান, এই আসরে বাংলাদেশের মূল লক্ষ্য শুধু ফলাফল নয়; বরং মর্যাদা, শৃঙ্খলা ও খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে দেশের প্রতিনিধিত্ব করা।
আরও পড়ুন
জাহেদী বলেন, ‘আমরা মর্যাদা ও সম্মানের সঙ্গে অংশ নিতে চাই। আমি চাই, সবাই বলুক বাংলাদেশ ফেয়ার ফুটবল খেলেছে। আমরা চ্যাম্পিয়ন হওয়া বা এ ধরনের কোনো লক্ষ্য নির্ধারণ করছি না।’
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) খেলোয়াড় এবং গত বছরের বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া ফুটবলারদের মধ্য থেকে দল নির্বাচন করা হয়েছে। প্রবাসী ফুটবলারদের মধ্য থেকেও আগ্রহ পাওয়া গেলেও এবারের অভিযানে দেশের মাটিতে বেড়ে ওঠা খেলোয়াড়দেরই বেছে নিয়েছে ফেডারেশন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের অনূর্ধ্ব-১৫ লিগ কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল করিম।
আরও পড়ুন
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের স্পনসর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) চৌধুরী আখতার আসিফ। এ সময় চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের টাইটেল স্পনসর হিসেবে ব্যাংকটির সঙ্গে বাফুফের চুক্তিও স্বাক্ষরিত হয়।
ফিফার এই উদ্যোগের মূল উদ্দেশ্য বিশ্বের তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া। বিশ্বজুড়ে যুব ফুটবলের বিকাশ ও তরুণ খেলোয়াড়দের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্টের প্রথম আসর।
তোফায়েল/এএফ
আরও পড়ুন
পাঁচ বছর পর গোল করলেন জামাল ভূঁইয়া
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পিএম
ছবি:সংগৃহীত
-->দীর্ঘ পাঁচ বছর পর দেশের শীর্ষ পর্যায়ের পেশাদার লিগে প্রথম গোল করলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে জালের দেখা পেয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন।
৩৬ বছর বয়সি এই মিডফিল্ডার ম্যাচের নবম মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করে ব্রাদার্সকে এগিয়ে দেন। শীর্ষ পর্যায়ের লিগে এটি জামালের পঞ্চম গোল। ১০ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান রহমতগঞ্জের অভিষেক লিম্বু।
আরও পড়ুন
প্রথমার্ধের শেষ মুহূর্তে সাইয়েদ রেজার গোলে আবারও এগিয়ে যায় ব্রাদার্স। তবে বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে গোল করে রহমতগঞ্জকে সমতায় ফেরান সাজ্জাদ হোসেন। এই ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে উঠেছে রহমতগঞ্জ। অন্যদিকে দুই পয়েন্ট নিয়ে ১১তম স্থানেই রয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে বাংলাদেশ পুলিশ ও আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যকার খেলাটিও ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের ৩০ মিনিটে রাব্বি হোসেন রাহুলের গোলে এগিয়ে যায় পুলিশ। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে সমতা ফেরান সমর জয় তঞ্চঙ্গ্যা। পয়েন্ট হারালেও চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ পুলিশ।
আরও পড়ুন
এদিকে, ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। সাত পয়েন্ট সংগ্রহ করেছে দলটি।
আবাহনীর হয়ে গোল করেছেন মাইকেল বাবাতুন্দে, অ্যান্থনি ওকাচি ও মোহাম্মদ আল আমিন। চট্টগ্রাম সিটি এফসির হয়ে একমাত্র গোলটি করেন রাফায়েল ওদোইন।
রবিন/নাঈম
আরও পড়ুন
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম
আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পিএম
ছবি: সংগৃহীত
-->ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়। আজ (১৭ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা প্রথম ফিলিংয়ে পাঠিয়েছেন টিম টাইগার্সকে।
ওয়ানডেতে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক লিটন দাস। কিন্তু চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। খেলছেন মেহেদি হাসান মিরাজও। লিটনের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান। দলে ঢুকেছেন- মোস্তাফিজুর রহমান, সাইফ হাসান ও রিশাদ হোসেন।
বাদ পড়েছেন- সাইফউদ্দিন ও তানভীর। মিরাজ খেলছেন না জ্বরের কারণে।
আরও পড়ুন
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারান, ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, তাফাদজাওয়া টিসিগা, ব্র্যাড ইভান্স, নিউম্যান নায়ামহুরি, ওয়েলিংটন মাসাকাদজা এবং ব্লেসিং মুজারাবানি।
আরও পড়ুন
অনিক/
আরও পড়ুন
এশিয়া কাপ-বিশ্বকাপের আগে নিজেদের যাচাই করতে চান লিটন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম
ছবি: সংগৃহীত
-->সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে শিরোপা জয়ের পাশাপাশি আগামী বছরের এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি এবং আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ হিসেবে দেখছেন লিটন দাস।
বাংলাদেশের পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক হিসেবে এই টুর্নামেন্ট দিয়েই দায়িত্ব শুরু করবেন তিনি। লিটনের মতে, সামনে বড় দুটি টুর্নামেন্ট থাকায় ত্রিদেশীয় সিরিজটি নিজেদের প্রস্তুতি যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ।
লিটন বলেন, ‘সত্যি বলতে, অধিনায়ক হিসেবে এটি আমার জন্য বড় একটি সুযোগ। সামনে আমাদের বিশ্বকাপ ও এশিয়া কাপ রয়েছে। আমার মনে হয়, এটি আমাদের জন্য সেরা প্রস্তুতি। এশিয়া কাপে পাঁচ বা ছয়টি দল অংশ নেবে। আর ত্রিদেশীয় সিরিজে আমরা তিনটি দলের বিপক্ষে খেলব। তবে চাপ ও অন্যান্য বিষয়গুলো একই রকম।’
আরও পড়ুন
ত্রিদেশীয় সিরিজের শিরোপা জেতার ব্যাপারে বাংলাদেশ কতটা আশাবাদী, এমন প্রশ্নের জবাবে আত্মবিশ্বাসী কণ্ঠেই উত্তর দিয়েছেন অধিনায়ক। লিটন বলেন, ‘অবশ্যই, আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে কেন নয়?’
অনিক/
আরও পড়ুন
