মোঃ ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টার:
নওগাঁর আত্রাই উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের চক শিমলা গ্রামে সোমবার ১২অক্টোবর ২০২৬ দেখা যায় তিন ফসলি কৃষিজমিতে পুকুর খননের মাটি বহনে ভারী ড্রাম ট্রাক ব্যবহার করায় স্থানীয় সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ,ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দৈনন্দিন যাতায়াত ব্যাহত হচ্ছে।দ্রুত সড়কটি সংস্কার এবং মাটি পরিবহনে ভারী যানবাহন ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
The post আত্রাইয়ে ড্রাম ট্রাকের চাপে বেহাল সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী appeared first on সকালের খবর ২৪.
