ছবির ক্যাপশন: .
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দেশীয় বিভিন্ন অস্ত্র ও ২০৩ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মো. পিয়াল মাহমুদ সাদ্দাম (৩৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ২৭টি মামলার আসামি এবং চার বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি।
১৬ অক্টোবর বিকেলে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ায় বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা উপজেলার দুর্লভপুর।
