সপ্তাহজুড়ে ৬ কোম্পানির তৃতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানি তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে ২ কোম্পানির মুনাফা বাড়লেও তিন কোম্পানির মুনাফায় ভাটা পড়েছে। এছাড়া এক কোম্পানির মুনাফা অপরিবর্তিত রয়েছে। কোম্পানিগুলো হলো: লিন্ডে বিডি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং লাফার্জহোলসিম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লিন্ডে বিডি: চলতি বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৫ টাকা ২৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৬ টাকা ৪৮ পয়সা। অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ১৮ টাকা ৮০ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৮ টাকা ৮০ পয়সা।
ফনিক্স ইন্স্যুরেন্স: চলতি বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৬০ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ৯৩ পয়সা। অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৬১ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৭৭ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ১ পয়সা।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স: চলতি বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ৯০ পয়সা। অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৪ টাকা ১৯ পয়সা।
আগের বছর একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৩ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ১৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৪ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ২৮ পয়সা।
লাফার্জহোলসিম: চলতি বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ১ টাকা ২ পয়সা। অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ২ টাকা ৪১ পয়সা।
আগের বছর একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৩ টাকা ৬ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ২ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৭৩ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৪৫ পয়সা।
বিজিআইসি: চলতি বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৫০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৫০ পয়সা। অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৭৪ পয়সা।
আগের বছর একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ১ টাকা ৭৩ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৮০ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১৯ পয়সা।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স: চলতি বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৬২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৪৫ পয়সা। অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৪৬ পয়সা।
আগের বছর একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ১ টাকা ২৩ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৯৩ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮ পয়সা।


